এসএসসি পরীক্ষায় ছেলের চেয়ে মায়ের ফল বেশি ভালো!

নাটোর প্রতিনিধি
০৪ মে ২০১৭, ২২:৩৯আপডেট : ০৪ মে ২০১৭, ২২:৪৩

এসএসমি পরীক্ষার ফল প্রকাশের পর মা মলি রাণীকে মিষ্টি খাওয়াচ্ছে ছেলে মৃন্ময় কুন্ডু এ বছর একই সেশনে পাশাপাশি সিটে বসে নাটোরের মৃন্ময় কুমার কুন্ডুর সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তার মা মলি রাণী। আজ পরীক্ষার ফল প্রকাশের পর তা চমকে দিয়েছে এলাকাবাসীকে। মেধাবী শিক্ষার্থী মৃন্ময়ের চেয়ে তার মা-ই বেশি ভালো ফল করেছেন।
মৃন্ময় ও তার মা মলি রাণীর বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলার গালিমপুর এলাকায়। গৃহিণী মলি রাণী এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়েছিলেন বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং ট্রেড থেকে। আর ছেলে মৃন্ময় কুমার কুন্ডু বাগাতিপাড়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বিল্ডিং মেইনটেনেন্স ট্রেডের এসএসসি পরীক্ষার্থী।
একসঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন মা মলি রাণী ও ছেলে মৃন্ময় কুন্ডু বৃহস্পতিবার (৪ মে) দুপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বের হওয়ার পর জানা যায়, মলি রাণী পেয়েছেন এ গ্রেড, তার জিপিএ ৪.৫৩। মৃন্ময় কুন্ডুও এ গ্রেড পেয়েছে। তবে তার জিপিএ মায়ের চেয়ে কম— ৪.৪৩। এই ফলে কেবল মলি রাণীর পরিবারেই নয়, গোটা এলাকাতেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। বাগাতিপড়ার গালিমপুর গ্রামের এই ঘটনা এখন ‘টক অব দ্য নাটোরে’ পরিণত হয়েছে।
মলি রাণীর বাবার বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার প্রসাদপুর গ্রামে। স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়া অবস্থায় পিতা অসিত কুন্ডু তার বিয়ে দেন। বাগাতিপাড়া উপজেলার গালিমপুর গ্রামের মিষ্টি ব্যবসায়ী দেবব্রত কুমার ওরফে মিন্টুর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর স্বামীর সংসারে এসে আবারও পড়ালেখা করবেন, এমন স্বপ্ন থাকলেও তা আর হয়নি। দুই সন্তানের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকতে দিন ফুরোয় তার। একদিকে বড় ছেলে মৃন্ময় ও ছোট ছেলে পাপন কুন্ডুর দেখাশোনা, অন্যদিকে স্বামীর দোকানে মিষ্টি সরবরাহে সহযোগিতা। পারিবারিক জীবনের এত ব্যস্ততার মধ্যেও স্বামী ও সন্তানদের উৎসাহে আবার স্কুলে ভর্তি হন মলি রানী।
ফল প্রকাশের পর মলির স্বামী মিষ্টি ব্যবসায়ী দেবব্রত কুমার মিন্টু প্রতিক্রিয়ায় বলেন, ‘মলি ও মৃন্ময়ের এমন ফলে আমরা সবাই খুব খুশি। মলি যদি পড়া চালিয়ে যায়, তাহলে আমিই সবচেয়ে বেশি খুশি হবো।’

আরও পড়ুন-

বরিশাল বোর্ডে এগিয়ে মেয়েরা

দেশ সেরা রাজশাহী শিক্ষা বোর্ড

এবারও চট্টগ্রাম বোর্ডে সেরা কলেজিয়েট স্কুল

/এসএমএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম