চট্টগ্রাম বন্দরের যাবতীয় কার্যক্রম স্থগিত

চট্টগ্রাম ব্যুরো
৩০ মে ২০১৭, ০১:১৫আপডেট : ৩০ মে ২০১৭, ০১:২৯

চট্টগ্রাম বন্দরে রাখা কন্টেইনার (ফাইল ফটো) ধেয়ে আসা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘মোরা’র সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রাম বন্দরে অ্যালার্ট-৪ জারি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বন্দরের নিজস্ব এ সতর্ক সংকেত জারি করা হয়।

নিয়ম অনুযায়ী, দেশের যে কোনও সামুদ্রিক বন্দরে মোট চার ধরনের সতর্কতা থাকে। এর প্রাথমিক ধাপ হচ্ছে অ্যালার্ট-১। আর সর্বোচ্চ সতর্ক সংকেত হচ্ছে অ্যালার্ট-৪। এর অংশ হিসেবে চট্টগ্রাম বন্দরের যাবতীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে। দেশের প্রধান এ সামুদ্রিক বন্দরের সব গেট বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার সন্ধ্যায় বন্দর ভবনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল-এর সভাপতিত্বে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই বন্দরে হাই অ্যালার্ট বজায় রাখার নিদের্শনা দেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ঝড়ের তাণ্ডব মোকাবিলায় জেটি, বিভিন্ন উপাদান ও পণ্যসামগ্রীর সুরক্ষায় সর্বোচ্চ সাবধানতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, এরইমধ্যে সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরে আনুমানিক ১২৫টির মতো জাহাজ নোঙর করেছে। এর মধ্যে ৮৯টি মালবাহী জাহাজও রয়েছে।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি