কুষ্টিয়ায় পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
০৬ জুন ২০১৭, ১৮:২০আপডেট : ০৬ জুন ২০১৭, ১৮:২০

কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারায় পানিতে ডুবে তামিম (২) ও দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহন আলী (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) দুপুর ১টার দিকে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে তামিমের মৃত্যু হয়। সে ভেড়ামারার নওদাপাড়া ক্লিকমোড় এলাকার সেলিম সর্দ্দারের ছেলে।

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়, দুপুরে তামিম বাড়িতে খেলা করছিল। হঠাৎ তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পেছনের পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখা যায়। ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে সবার অগোচরে তামিম বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। এতেই তার মৃত্যু হয়।

এদিকে সকাল সাড়ে ৮টায় দৌলতপুর উপজেলার ফিলিপনগর দাসপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহন আলীর মৃত্যু হয়।

স্থানীয় লোকজন জানান, সকালে ফিলিপনগর এলাকায় পদ্মা নদীতে বাঁধ নির্মাণের ব্লক তৈরি করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক মোটরের তারে জড়িয়ে তার মৃত্যু হয়।

/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের