পোড়ানো হলো সাড়ে ৩ লাখ মিটার কারেন্ট জাল

বরিশাল প্রতিনিধি
১১ জুন ২০১৭, ০৪:১৪আপডেট : ১১ জুন ২০১৭, ০৪:১৯

পোড়ানো হলো সাড়ে ৩ লাখ মিটার কারেন্ট জাল বরিশালের হিজলা উপজেলার একতা বাজারে  ব্যবসায়ীদের গুদামে অভিযান চালিয়ে সাড়ে তিন লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে কোস্টগার্ড।  

শনিবার (১০ জুন) ভোরে জব্দ করার পর বরিশালে এনে দুপুরে এসব জাল পুড়িয়ে ফেলা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট দেবায়ন চক্রবর্তী বলেন, ‘গোপন সংবাদ পেয়ে দুই ঘণ্টার অভিযানে একতা বাজারের চারটি গুদাম থেকে ৩৬ বস্তা নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। বাজার কমিটির সভাপতির উপস্থিতিতে অভিযান পরিচালিত হয়। তবে ব্যবসায়ীদের কাউকে আটক করা যায়নি। উদ্ধার করা  জালের দাম এক কোটি ২২ লাখ টাকা । ’

এই জাল  কোস্টগার্ড বরিশাল স্টেশনে এনে দুপুরে পোড়ানোর সময় সহকারী মৎস্য কর্মকর্তা আ. আলীম উপস্থিত ছিলেন।

/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম