নীলফামারীতে বজ্রাঘাতে আহত ১৮

নীলফামারী প্রতিনিধি
১৮ জুন ২০১৭, ২২:০২আপডেট : ১৮ জুন ২০১৭, ২২:১৫

বজ্রাঘাত

নীলফামারীর ডিমলা ও ডোমার উপজেলার বিভিন্ন স্থানে বজ্রাঘাতে একই পরিবারের তিনজনসহ ১৮ জন আহত হয়েছেন। রবিবার (১৮ জুন) বিকাল ৫টার দিকে বজ্রপাত হলে উপজেলার বিভিন্ন স্থানে আহত হওয়ার এ ঘটনাগুলো ঘটে। ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মমতা বেগম ও ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক ড. রায়হান বারী বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন- বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দরখাতা গ্রামের একই পরিবারের আম্বু মামুদ (৪৫), তার স্ত্রী বিউটি আক্তার (৪০) ও ছেলে আজাদ (১৮)। অন্য আহতরা হলেন- উত্তর তিতপাড়া গ্রামের ফজলুর রহমানের মেয়ে সাহিদা (২৫), দক্ষিণ সুন্দরখাতা গ্রামের মজনু মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (২৪), আব্দুল হামিদের স্ত্রী রিপা বেগম (৩২), মানিকের স্ত্রী মৌসুমী (২৪), গোলাম মোস্তফার ছেলে রাকিব হোসেন (৯), বাবুরহাট গ্রামের মমিনুর রহমানের ছেলে আলিব হোসেন (৭), বিদ্যা রায়ের ছেলে উদাল রায় (৩২),  হরি গোপালের ছেলে বাবুল চন্দ্র রায় (২৮), দুলাল ইসলামের স্ত্রী মজিদা বেগম (৪৩), সরদার হাট গ্রামের আব্দুর সাত্তারে মেয়ে মৌসুমী (১৮), রমজান আলীর স্ত্রী আর্জিনা বেগম (৩০)।

সূত্র জানায়, আজ (রবিবার) সন্ধ্যার দিকে বজ্রাঘাতে আহতরা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে শুরু করেন। এখন পর্যন্ত ১৪ জনকে ভর্তি করা হয়েছে। চিকিৎসক মমতা বেগম বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ১৪ জনের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর।

এদিকে, একই সময়ে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বজ্রঘাতে আহত হয়ে চার জনের ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে। এরা হলেন- মৌজাপাঙ্গা গ্রামের আবুল কালামের স্ত্রী বেবীনা (২৩), বামুনিয়া বারোবিশা গ্রামের সপন মিয়ার স্ত্রী কোহিনুর (২৪), পাঙ্গা মুছার মোড় গ্রামের আলী হোসেনের স্ত্রী শিল্পী বেগম (২৭) ও খোকসার ঘাট গ্রামের আবুল হোসেনের মেয়ে সালমা বেগম(১৯)।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক ড. রায়হান বারী জানান, বজ্রঘাতে আহত হয়ে এখানে ১০ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হলেও চারজনকে ভর্তি করা হয়েছে। 

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি