সিলেটে ৫ ছিনতাইকারী গ্রেফতার

সিলেট প্রতিনিধি
২০ জুন ২০১৭, ০২:২৪আপডেট : ২০ জুন ২০১৭, ০২:২৪

গ্রেফতারকৃত সবাই ছিনতাইকারী দাবি পুলিশের। ছবি- প্রতিনিধি সিলেট মহানগরের জালালাবাদ থানার নজিরেরগাঁও বাজার থেকে পাঁচ ছিনতাইকারী গ্রেফতার করেছে পুলিশ। বাংলা ট্রিবিউনকে সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (১৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সবাই ছিনতাইকারী দাবি করে জোদান আল মুসা বলেন,  ‘ছিনতাইয়ের শিকার আমির হামজা বাদী হয়ে জালালাবাদ থানায় রাতেই গ্রেফতারকৃতদেরকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন।’ এসময় পুলিশ ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ও একটি ছোরা উদ্ধার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন জালালাবাদ থানাধীন টুকেরবাজার জাঙ্গাইল গ্রামের সুজন আলীর ছেলে ফয়সল, একই থানার পশ্চিমপাড়া গোপাল গ্রামের আব্দুর রহমানের ছেলে সানি, বিমানবন্দর থানার চাতল গ্রামের আব্দুল মজিদের ছেলে তোফায়েল আহমদ, নেত্রকোনা জেলার বারহাট্টা থানার বাবনীকোনা গ্রামের স্বপন মিয়ার ছেলে বাদল মিয়া ও সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার সেলবরস গ্রামের নারুল আহমদের ছেলে মোস্তাফা (বর্তমানে মোস্তাফা আখালিয়াঘাটের রুহুল আমীনের কলোনীতে বসবাস করে আসছে)।

/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম