সোনারগাঁয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ জুন ২০১৭, ০১:০৬আপডেট : ২২ জুন ২০১৭, ০১:১৬

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কনিকা আক্তার (১৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ জুন) রাতে এ ঘটনা ঘটে। পরদিন অর্থাৎ বুধবার সকালে লাশ উদ্ধার করে পুলিশ। সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আপন কুমার মজুমদার বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

নিহত কনিকা আক্তার সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাগপাড়া এলাকার কামাল মিয়ার মেয়ে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, এক বছর আগে সিদ্ধিরগঞ্জ উপজেলার সনমান্দি ইউনিয়নের খিতিরগাঁও এলাকার গোলজার মিয়ার প্রবাসী ছেলে বিপ্লবের সঙ্গে কনিকা আক্তারের বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পরই বিপ্লব বিদেশ চলে যায়। মঙ্গলবার রাত ১০টার দিকে বিপ্লবের বাড়ি থেকে কনিকার স্বজনদের ফোন করে জানানো হয়, কনিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে খবর পেয়ে বুধবার সকালে পুলিশ কনিকার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কনিকার মা রিনা বেগমের অভিযোগ, ‘কনিকার একমাত্র দেবর জাহাঙ্গীর বিভিন্ন সময় আমার মেয়েকে কুপ্রস্তাব দিতো। এতে রাজি না হওয়ায় জাহাঙ্গীর আমার মেয়েকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখে।’

এসআই আপন কুমার মজুমদার বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, কনিকাকে হত্যা করা হয়েছে। শ্বাসরোধ করেই হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।’ এ ঘটনায় সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই এসআই।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম