চট্টগ্রামে এক মণ গাঁজাসহ আটক ৩

চট্টগ্রাম ব্যুরো
২২ জুন ২০১৭, ০২:৩২আপডেট : ২২ জুন ২০১৭, ০২:৫৩

আটক

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থেকে ৪০ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (২১ জুন) দিনগত রাতে পাহাড়তলী রেলওয়ে কলোনির পাহাড়িকা সিএনজি ফিলিং স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) মো. আকরামুল হোসাইন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

আটক তিন ব্যক্তির নাম হলো- মো. শফিক (৪৬), মো. মোস্তফা (৪২) ও মো. সেলিম (৩৫)। পুলিশ আটককৃতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি।

আকরামুল হোসাইন বলেন, ‘কুমিল্লা থেকে একটি প্রাইভেটকারে করে মাদকদ্রব্য আনা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী এলাকায় অবস্থান নেয় পুলিশ। পরে ওই এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে থাকা একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় ওই গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয়। আটককৃতদের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম