পর্যটকদের ভোগান্তি

সোনারগাঁওয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ জুন ২০১৭, ০১:২৯আপডেট : ২৬ জুন ২০১৭, ০১:৪৩

সোনারগাঁও পৌরসভার ছাপেরবন্ধ ব্রিজটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী। ছবি- প্রতিনিধি নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ছাপেরবন্ধ ব্রিজের মধ্যবর্তী অংশে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে পর্যটক ও এলাকাবাসীকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। ব্রিজটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে ছাপেরবন্ধ ব্রিজের ওপর দিয়েই যেতে হয় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, পানাম নগরী, গোয়ালদী মসজিদ, টাকশাল, সোনারগাঁও জি. আর. ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজ, এম এ ছাত্তার গণবিদ্যালয় (বেইস), সোনারগাঁও থানা, সোনারগাঁও উপজেলা পরিষদে।

এলাকাবাসীর অভিযোগ, এক বছর আগে সোনারগাঁও পৌরসভা কর্তৃপক্ষ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ফটক পর্যন্ত দুইটি সড়ক ও একটি ব্রিজ নির্মাণ করে। ওই সময়ে ছাপেরবন্ধ ব্রিজটি অধিক ঝুঁকিপূর্ণ হওয়ার পরও পুনর্নির্মাণ করেনি।

আদমপুর গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম ও শফিকুল ইসলাম বলেন, ‘টিপুরদী হতে জাদুঘর পর্যন্ত সড়ক ও ব্রিজটি নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সড়ক নির্মাণ করা হলেও ব্রিজটি নির্মাণ করা হয়নি। এতে করে এলাকাবাসী ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করতে হচ্ছে।’

নারায়ণগঞ্জ টু পানাম নগরীতে চলাচলরত বাঁধন বাস সার্ভিসের যাত্রী তৈবুর রহমান ও আতিকুল ইসলাম বলেন, ‘ব্রিজটিতে উঠলেই মনে হয় যেন দুর্ঘটনা ঘটবে।’

বাঁধন পরিবহনের বাস চালক মোস্তফা মিয়া বলেন, ‘এ ব্রিজটি পর্যটকদের কথা চিন্তা করে অগ্রাধিকার দিয়ে নির্মাণ করা উচিত।’

সোনারগাঁও পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) আতিকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ব্রিজটি নির্মাণের জন্য নতুন করে প্রকল্প না আসলে নির্মাণ করা সম্ভব না। নতুন প্রকল্প আসলেই অগ্রাধিকার ভিত্তিতে নির্মাণ করা হবে।’

/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম