গাজীপুরে ভাতিজার রডের আঘাতে চাচার মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
২৭ জুন ২০১৭, ১১:৩৫আপডেট : ২৭ জুন ২০১৭, ১১:৩৫

গাজীপুর গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার রডের আঘাতে চাচা ইনু রোজারিও (৫৩) নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার তুমলিয়া ইউনিয়নের পিপড়াশুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইনু ওই গ্রামের মৃত মাইকেল রোজারিও’র ছেলে।

নিহতের স্ত্রী শিউলী রোজারিও জানান, ‘বিকেলে পারিবারিক বিষয় নিয়ে ইনুর সঙ্গে ভাতিজা মিন্টু রোজারিও’র কথা কাটিকাটি হয়। এক পর্যায়ে মিন্টু রড দিয়ে ইনুর মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে ইনু মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আশীষ কুমার বণিক তাকে মৃত ঘোষণা করেন।’

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশীষ কুমার বণিক জানান, ‘ইনুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মস্তিস্কে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ জানান, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম