ময়মনসিংহ মেডিক্যালের আইসিইউ ইউনিটে আগুনের ঘটনায় একজনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
২৭ জুন ২০১৭, ২১:১১আপডেট : ২৭ জুন ২০১৭, ২১:১৫





হেলাল উদ্দিন। ছবি-প্রতিনিধি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটে লাগা আগুন থেকে বেঁচে যাওয়া ছয়জন রোগীর মধ্যে লাইফ সাপোর্টে থাকা হেলাল উদ্দিনের (৫০) মৃত্যু হয়েছে। বাংলা ট্রিবিউনকে আইসিইউ ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আনম ফজলুল হক পাঠান হেলালের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।










হেলাল জামালপুরের মরহুম ওমর আলীর ছেলে।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. লক্ষী নারায়ন মজুমদার বলেন, ‘সোমবার (২৬ জুন) ঈদের দিন সঙ্কটাপন্ন অবস্থায় পেটের অপারেশন শেষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগ থেকে নিহত হেলাল উদ্দিনকে আইসিইউতে স্থানান্তর করা হয়।’
আইসিইউ ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আনম ফজলুল হক পাঠান বলেন, ‘ আগুনে লাইফ সাপোর্টের যন্ত্রপাতি পুড়ে যাওয়ার পর ছয়জন রোগীর মধ্যে হেলাল উদ্দিনের অবস্থা সঙ্কটাপন্ন ছিল। বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়। এছাড়া আরও ২ জনের অবস্থা সঙ্কটাপন্ন।’
এদিকে এই ঘটনা তদন্তে হাসপাতালের আইসিইউ ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আনম ফজলুল হক পাঠানকে প্রধান করে ৫ সদস্যের কমিটি গঠন করার কথা জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. লক্ষী নারায়ন মজুমদার।
উল্লেখ্য, মঙ্গলবার (২৭ জুন) সকাল সাড়ে ৯টার সময় আইসিইউ ইউনিটের স্টোর রুমে আগুন লেগে আইসিইউ যন্ত্রপাতি পুড়ে যায়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ছয়জন রোগীসহ আটকা পড়া চিকিৎসক ও কর্মচারীদের উদ্ধার করা হয়।
/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম