এক ঘরেই ২৭ গোখরা!

রাজশাহী প্রতিনিধি
০৫ জুলাই ২০১৭, ১৫:৩৬আপডেট : ০৫ জুলাই ২০১৭, ১৬:০৬





রাজশাহী মহানগরীর বুধপাড়া এলাকায় এক ঘরেই মিললো ২৭টি বিষাক্ত গোখরা সাপ। সাপগুলো পিটিয়ে মারা হয়েছে। ছবি- প্রতিনিধি রাজশাহীর এক ঘরেই মিললো ২৭টি বিষাক্ত গোখরা সাপ। মহানগরীর বুধপাড়া এলাকায় মাজদার হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে মঙ্গলবার (৪ জুলাই) রাতে সাপগুলো মারা হয়। এ ঘটনা জানাজানির পর সাপগুলো দেখতে বুধবার (৫ জুলাই) সকাল থেকে প্রতিবেশীরা ভিড় জমাচ্ছেন।


বাড়ির মালিক মাজদার আলী জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি ঘরে বসে টিভি দেখছিলেন। এ সময় ঘরের মধ্যেই একটি সাপ দেখতে পান। কিন্তু মারতে গেলে সেটি আলমারির আড়ালে লুকিয়ে যায়। পরে আলমারি সরিয়ে দেখতে পান আরও তিনটি সাপ বসে আছে। এরপরই মাজদার তার ভাইদের ডাকাডাকি করেন। এরপর তিনটি সাপ মারা হয়। পরে ওই ঘরের গর্ত খুঁড়ে খুঁড়ে মোট ২৭টি সাপ মারেন তারা।
তিনি জানান, বাড়িটি মাটির তৈরি এবং অনেক পুরনো। তাই হয়তো সাপ বাসা বেঁধেছে। গরমের কারণে সাপগুলো বেরিয়ে এসছে। বাড়িতে আরও সাপ আছে বলে তার ধারণা। এখন আতঙ্কে রয়েছে তার পরিবার।
মাজদার আলী জানান, সাপের দখলে চলে গেছে পৈত্রিক বাড়িটি। এ কারণে বাড়ির সবাই আতঙ্কিত। তাই তার বউ ও সন্তানেরা এখন আর বাড়িতে থাকতে চাইছেন না। ভয়ে ওই ঘরেও আর কেউ ঢুকছে না। কারণ, যে সাপগুলো মারা হয়েছে—সেগুলো বাচ্চা। দৈর্ঘ্য আড়াই ফুট। মাজদারের ধারণা, বাড়িতে এখনো আরও সাপ আছে। বিশেষ করে সাপের বাচ্চাগুলোর বাপ-মা তো রয়েছেই। তাই অভিজ্ঞ সাপুড়িয়ার খোঁজ করছেন তিনি।
গ্রামের সাইদুর রহমান নামে এক ব্যক্তি জানালেন, মাজদারের ওই ঘরে অসংখ্য ইঁদুরের গর্ত রয়েছে। আর সেই গর্তগুলোতে বাসা বেঁধেছিল সাপ। রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত ঘরের মধ্যে বিভিন্ন গর্ত শাবল দিয়ে খুঁড়ে খুঁড়ে সাপগুলো মারা হয়েছে। পরে গর্তের ভেতর পানি ঢেলে দেওয়া হয়েছে। যাতে আরও সাপ থাকলে বেরিয়ে আসে।

/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম