ইউনেস্কো আপত্তি তুলে নেয়নি, আ.লীগ মিথ্যাচার করছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৮ জুলাই ২০১৭, ১৭:২৭আপডেট : ০৮ জুলাই ২০১৭, ১৭:৪৪

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল রামপাল বিদ্যুৎ কেন্দ্র ইস্যুতে ইউনেস্কোর আপত্তি অব্স্থান প্রসঙ্গে সরকার মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপারে ইউনেস্কো তাদের আপত্তি তুলে নিয়েছে, এটা আওয়ামী লীগের মারাত্মক মিথ্যাচার। ইউনেস্কোর চার পৃষ্ঠার কনফারেন্স রিপোর্টটি পড়েছি। সেখানে এটি স্পষ্ট।’ আওয়ামী লীগকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘মানুষের ক্ষতি করে কিছুতেই সুন্দরবনের রামপালে কয়লাভিত্তিক প্রকল্প করতে দেওয়া হবে না।’
শনিবার (৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও ঈদগাহ ময়দানে সদর উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপি আয়োজিত সদস্য সংগ্রহ অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
বিএনপি সুন্দরবনে কয়লাভিত্তিক কোনও বিদ্যুৎ প্রকল্প চায় না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি, রামপাল থেকে এই প্রকল্প সরিয়ে নিতে হবে। কিন্তু সরকার তার অবস্থানে অনড়। শুধু তাই নয়, এই সরকার মিথ্যাবাদী, জনগণের সঙ্গে প্রতারণা করে। ইউনেস্কো নাকি তাদের আপত্তি তুলে নিয়েছে! মিথ্যা কথা। গতকালই তাদের ওয়েবসাইটে দেখেছি। তারা কোথাও বলেনি যে তারা এই প্রকল্প থেকে আপত্তি তুলে নিয়েছে। তাহলে কেন এই প্রতারণা জনগণের সঙ্গে?’
মঞ্চে অন্যান্যের সঙ্গে মির্জা ফখরুল বিএনপির নেতাকর্মীদের ওপর ক্ষমতাসীন আওয়ামী লীগের মামলা-হামলার অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের পেটোয়া বাহিনী আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে, মামলা দিয়ে জর্জরিত করেছে।’ আওয়ামী লীগ ও সরকারের প্রতি এভাবে বিএনপির নেতাকর্মীদের হামলা-মামলা দিয়ে হয়রানি না দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এভাবে বিএনপিকে মোকাবিলা করা যাবে না। বিএনপির সামনে আসতে হলে রাজনৈতিকভাবে মোকাবিলা করুন।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করবে। এটা তাদের চরিত্র। আর আমাদের পথ একটাই— নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক আন্দোলন করে নির্বাচনের মধ্য দিয়ে এই অপশক্তিকে পরাজিত করতে হবে।’ এসময় আগামী নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য হওয়ার জন্য আলোচনা ও সমাঝোতার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল হোসেন। এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সদর থানা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লাল, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জিবরিল ইডেন প্রমুখ।

আরও পড়ুন-

সেলফির জন্য ত্রাণ!

সারিয়াকান্দিতে পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপরে

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম