শেরপুরে দরিদ্র শিশুদের জন্মদিন পালন

শেরপুর প্রতিনিধি
১১ জুলাই ২০১৭, ০২:১২আপডেট : ১১ জুলাই ২০১৭, ০২:১৭

শেরপুর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঝিনাইগাতী এডিপি’র উদ্যোগে ১০ জুলাই সোমবার দুপুরে কেক কেটে হতদরিদ্র শিশুদের জন্মদিন পালন করা হয়েছে। উপজেলার রাজমনি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে শিশুদের নিয়ে যোগ দেন তাদের অভিভাবকেরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এজেডএম শরীফ হোসেন। তিনি শিশুদের প্রতিটি কাজে হ্যাঁ বলার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা যেন  পড়াশোনা, খেলাধুলা ও বিজ্ঞানচর্চায় মনোনিবেশ করে। বিশেষ অতিথি ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের এখনই সচেতন হতে হবে। লেখাপড়ার কোনও বিকল্প নেই।

তিনি শিশু নিরাপত্তা, বাল্যবিবাহের কুফল, যৌতুক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, শালচুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান,পাস্টর জেমস রেমা প্রমুখ। সভাপতিত্ব করেন ঝিনাইগাতী এডিপি ম্যানেজার বেঞ্জামিন মারাক।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম