‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ

যশোর প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৪, ২১:৩৫আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ২১:৩৫

যশোরে তাপমাত্রা ৪০ থেকে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। প্রচণ্ড এই গরম থেকে রক্ষা পেতে যখন বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, ঠিক তখন ‘কবরস্থানের উন্নয়নের’ কথা বলে যশোরে অর্ধশতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের বেজপাড়ার তালতলা কবরস্থানের এসব গাছ কেটে ফেলা হয়। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয় লোকজন।

তবে কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানিয়েছেন, হেলে পড়া ও অপরিকল্পিত কিছু গাছ কবরস্থানের উন্নয়নের জন্য কাটা হয়েছে। কতগুলো গাছ কাটা হয়েছে, সেই সংখ্যা তারা জানাননি।

স্থানীয় লোকজন জানান, তালতলা কবরস্থানে শতাধিক গাছ রয়েছে। এর মধ্যে শিশু, দেবদারু, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। অথচ এসব গাছ স্থানীয়ভাবে গরম থেকে রক্ষা করতো।

এ ব্যাপারে ভৈরব নদ রক্ষা আন্দোলন কমিটির নেতা ও তালতলার বাসিন্দা জিল্লুর রহমান ভিটু বলেন, ‘যখন অতি গরম থেকে রক্ষা পেতে দেশ বাঁচাও, গাছ লাগাও আন্দোলন চলছে, তখন উন্নয়নের নামে তালতলা কবরস্থানের গাছ নিধন করা হচ্ছে। সচেতন নাগরিক হিসেবে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

জানতে চাইলে বেজপাড়ার তালতলা কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মানু এলাহী বলেন, ‘হেলে পড়া ও অপরিকল্পিত কিছু গাছ কাটা হয়েছে। সংখ্যা এখন বলতে পারছি না। এক লাখ ৭০ হাজার টাকায় এসব গাছ বিক্রি করা হয়েছে।’

কবরস্থানের কিছু স্থানে গর্ত আছে, মাটিভরাটসহ বিভিন্ন উন্নয়নকাজের জন্য কিছু গাছ কাটা হয়েছে বলে জানিয়েছেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি আফজালুল করিম রানু।

/এএম/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
৩৫ জেলায় তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী