জামালপুরে দেড় লাখ মানুষ পানিবন্দি, পানি বিপদসীমার ৭৬ সে.মি. ওপরে

জামালপুর প্রতিনিধি
১২ জুলাই ২০১৭, ১৯:০৭আপডেট : ১২ জুলাই ২০১৭, ১৯:০৭

জামালপুরে বন্যা। ছবি-প্রতিনিধি জামালপুরে গত ২৪ ঘন্টায় যমুনার পানি আরও ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পাওয়ায় কমপক্ষে দেড় লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। জেলার পানি উন্নয়ন বোর্ড (পাউবো)'র  নির্বাহী প্রকৌশলী নব কুমার রায় জানান, বুধবার (১২ জুলাই) সকালে বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৭৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। একই পয়েন্টে মঙ্গলবার (১১ জুলাই) যমুনার পানি ছিল বিপদসীমার ৬০ সেন্টিমিটার ওপরে। যমুনা, ব্রহ্মপুত্র, ঝিনাইসহ জামালপুর জেলার সবগুলো নদীর পানি বেড়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

জেলার নদ-নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকায়  ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ি ও জামালপুর সদরের আরো ১৫টি ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে। জেলার ৬টি উপজেলার ৪০টি ইউনিয়নের দেড় লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে ১৩৩টি শিক্ষা প্রতিষ্ঠান।

 স্থানীয়রা জানান, টানা বন্যায় পানিবন্দি মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দুর্গত মানুষের ঘরে খাবার নেই। গবাদিপশুর খাবার জোটাতেও হিমশিম খেতে হচ্ছে তাদের।

জেলা প্রশাসনের পক্ষ থেকে গত কয়েক দিনে ৯০ মেট্রিক টন চাল, ৩ হাজার ২০০ প্যাকেট শুকনো খাবার ও দেড় লাখ টাকা বিতরণ করা হয়েছে। তবে এই ত্রাণ প্রয়োজনের তুলনায় একেবারেই কম বলে অভিযোগ দুর্গতদের।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন জানান, নতুন করে ১০০ মেট্রিক টন চাল ও নগদ ৫ লাখ টাকা চেয়ে ত্রাণ মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।

এদিকে বন্যাকবলিত এলাকায় পানিবাহিত নানা রোগ ছড়িয়ে পড়ছে। তা প্রতিরোধে বন্যাকবলিত এলাকায় ৭৭টি মেডিকেল টিম কাজ শুরু করেছে বলে নিশ্চিত করেছে জামালপুরের সিভিল সার্জন কার্যালয়।

এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম