স্ত্রীর যৌতুক মামলায় বিচারকের বিরুদ্ধে অভিযোগ গঠন

সাতক্ষীরা প্রতিনিধি
১৩ জুলাই ২০১৭, ০৭:২৫আপডেট : ১৩ জুলাই ২০১৭, ০৭:২৯

আদালত পাঁচ বছর আগে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় বাগেরহাটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন সাতক্ষীরার একটি বিচারিক আদালত। বুধবার (১২ জুলাই) দুপুরে সাতক্ষীরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ মাহমুদ শুনানি শেষে অভিযোগ গঠন করেন। এ সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।  বাদী, বাদীর আইনজীবী ও আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
মামলার বাদী পক্ষের আইনজীবি ফরহাদ হোসেন জানান, প্রায় এক যুগ আসামি ও বাদীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ২০১১ সালে বিয়ের পর স্বামীর দাবি করা ১৫ লাখ টাকা যৌতুক দিতে না পারায় স্ত্রীকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেন দেবহাটা উপজেলার চন্ডিপুর গ্রামের সিরাজুল ইসলাম। এ ঘটনায় স্ত্রী মারুফা খাতুন স্বামী সিরাজুল ইসলাম, শ্বশুর আমীন গাজী, শাশুড়ী হাসিনা বেগম ও দেবর রেজাউল ইসলামের বিরুদ্ধে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।
ওই মামলায় দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারকে অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। ২০১২ সালের ৩০ অক্টোবর আদালতে প্রতিবেদন জমা দেন নাজমুন নাহার। এরপর ২০১৪ সালের ৪ মার্চ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভিযোগ আমলে নিয়ে এক নম্বর আসামি স্বামী সিরাজুলের বিরুদ্ধে সমন ইস্যু করেন এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলটি বিচারের জন্য পাঠান।
বুধবার বিচারিক হাকিম হাবিবুল্যাহ মাহমুদ আসামি সিরাজুল ইসলামের উপস্থিতিতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আগামী ১০ আগষ্ট স্বাক্ষীর দিন ধার্য করেছেন আদালত। 

আসমি বর্তমানে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক হিসেবে কর্মরত।
এ ব্যাপারে দুপুরে আদালত চত্বরে দাঁড়িয়ে স্ত্রী মারুফা খাতুন বলেন, ‘প্রায় এক যুগ ছিল প্রেমের সম্পর্ক। বিয়েও হলো। তারপর বিচারকের চাকুরি পেয়ে আমাকে আর পছন্দ হতো না। যৌতুকের চাপসহ বিভিন্ন চাপে স্বামীর সংসার ছেড়ে আদালত পর্যন্ত আসতে হয়েছে আমাকে। আসামি বিচারক হওয়ায় আমাকে যথেষ্ট হয়রানির শিকার হতে হয়েছে। এরপরও আমি শেষ দেখতে চাই।’ সুষ্ট বিচারের দাবি করেন মারুফা।
বাদীর আইনজীবী ফরহাদ হোসেন বলেন, ‘আসামি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হওয়ায় দীর্ঘ পাঁচ বছর পর সময় লেগেছে অভিযোগ গঠনে। আসমির বিরুদ্ধে অভিযোগ গঠন হওয়ায় মামলাটি আলোর মুখ দেখলো।’ সুষ্ট বিচার পাবেন, এমন আশা প্রকাশ করেন তিনি।
/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের