তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরে পাওয়ার সুযোগ নেই: নাসিম

পাবনা প্রতিনিধি
১৫ জুলাই ২০১৭, ১৮:০০আপডেট : ১৫ জুলাই ২০১৭, ১৮:১১

পাবনার এক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মোহাম্মদ নাসিম (ছবি- প্রতিনিধি)

বিএনপি নেত্রী খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিতর্কিত করেছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘২০০৭ সালে সাবেক প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহম্মেদকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করেন খালেদা জিয়া। সুপ্রিম কোর্ট তা বাতিল করে দেন। এরপর সংবিধান সংশোধন করে ওই বিতর্কিত বিধান বাতিল করা হয়, যা আর ফিরে পাওয়ার সুযোগ নেই।’

শনিবার (১৫ জুলাই) দুপুরে পাবনা সার্কিট হাউসে জেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সে নির্বাচনে আবারও আওয়ামী লীগই জয়ী হবে। সেজন্য দলের সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে, দায়িত্ব পালন করতে হবে।’

তিনি বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন স্বাধীন। আর এ স্বাধীন নির্বাচন কমিশনই আগামী নির্বাচন পরিচালনা করবে। অযথা হৈ চৈ না করে বিএনপির উচিত নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করা।’

পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালোর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলু, পাবনা  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পুলিশ সুপার জিহাদুল কবিরসহ অনেকে।

পরে বিকালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নব-নির্মিত পাবনার সিভিল সার্জন অফিস উদ্বোধন ও পাবনা মেডিক্যাল কলেজ পরিদর্শন করেন।

/এমএ/

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম