কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি
২২ জুলাই ২০১৭, ০৪:৩১আপডেট : ২২ জুলাই ২০১৭, ০৪:৪২

লালমনিরহাট

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুলাই) রাতে কাকিনা ইউনিয়নের বানীনগর এলাকায় এ ঘটনা ঘটে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহিদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

নিহতরা হলেন- কাকিনা ইউনিয়নের চাপারতল এলাকার কৃষক মনছুর আলীর ছেলে রুবেল মিয়া (২৫) ও একই এলাকার জব্বার আলীর ছেলে মোরসালিন (২২)। এর মধ্যে রুবেল মিয়া কালীগঞ্জের উত্তরবাংলা কলেজের স্নাতকের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, রুবেল ও মোরসালিন লালমনিরহার-বুড়িমারীর ৩৩ হাজার বিদ্যুৎ সঞ্চালন লাইনের ছেঁড়া তার মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হন।

চিকিৎসক শাহিদুজ্জামান বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর রুবেল ও মোরসালিনকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তারা দু’জন মারা যান।’ নিহতদের মরদেহ নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম