লামার পাহাড়ে যুবকের লাশ, কঙ্কাল ও অস্ত্র উদ্ধার

বান্দরবান প্রতিনিধি
২২ জুলাই ২০১৭, ১৯:১২আপডেট : ২২ জুলাই ২০১৭, ১৯:১২

বান্দরবান বান্দরবানের লামা উপজেলায় বাড়ির পাশের পাহাড় থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ জুলাই) সকালে স্থানীয়রা পুলিশে খবর দিলে দুপুর সাড়ে ১২টায় লাশটি উদ্ধার করে লামা থানা পুলিশ। লাশের পাশে পড়ে থাকা দেশীয় একটি বন্দুক উদ্ধার করা হয়। এদিকে, ৬ নম্বর ওয়ার্ডের হরিণমারা এলাকায় একটি কঙ্কাল পাওয়া গেছে। লামা থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।   
স্থানীয় ইউপি সদস্য মোবারক হোসেন বলেন, ‘নিহত মো. জামাল (৪০) উপজেলার আজিজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড হিমছড়ি এলাকার মৃত সৈয়দ হোসেনের ছেলে। স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধ ছিল জামালের। কিছুদিন আগে জামাল তার শশুরবাড়ি আমিরাবাদে গেলে তার স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজন তার পুরুষত্ব নেই বলে অভিযোগ তোলেন এবং বিয়ের সময় দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চান।’

দিনমজুর জামালকে শশুর বাড়িতে সামাজিক ভাবে বিচার বসিয়ে অপমান করা এবং টাকা ফেরত দেওয়ার সমর্থ না থাকায় অপমানে বন্দুক দিয়ে আত্মহত্যা করেছেন ধারণা করা হচ্ছে বলেও জানান ইউপি সদস্য।

লামা থানা পুলিশের উপ-পরিদর্শক তমেজ উদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমরা লামা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে আজিজনগর হিমছড়ি এলাকায় এসে লাশটি উদ্ধার করি। লাশটির প্রাথমিক সুরতাহাল রিপোর্ট করা হয়েছে। নিহতের বুকে বারুদের আগুনে পুড়ে যাওয়ার চি‎হ্ন রয়েছে।’

লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করা লামা থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ‘ময়না তদন্তের জন্য লাশটি জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। এছাড়া একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হরিণমারা এলাকায় আরেক জনের কঙ্কাল পাওয়া গেছে। কিছুদিন আগে হরিণমারা এলাকায় আহমদ কবিরের ছেলে হারুণ-অর রশিদ হারিয়ে যায়। এই বিষয়ে লামা থানায় তার পরিবারের সদস্যদের পক্ষে একটি সাধারণ ডায়েরি করেন। এই কঙ্কালটি হারুণ অর-রশিদের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান