চুয়াডাঙ্গায় পানিবন্দি হাজারও পরিবার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৭ জুলাই ২০১৭, ০৬:৪৫আপডেট : ২৭ জুলাই ২০১৭, ০৬:৪৫

 

চুয়াডাঙ্গায় পানি জমে স্কুলের শিক্ষা কার্যক্রম ব্যাহত টানা ছয় দিনের বৃষ্টিতে জেলার চুয়াডাঙ্গার চার উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত বুধবার (১৯ জুলাই) মধ্য রাত থেকে মঙ্গলবার (২৬ জুলাই)  দুপুর পর্যন্ত বৃষ্টিতে হাজারও পরিবার পানিবন্দি অবস্থায় বসবাস করছে। তলিয়ে গেছে ধান, বেগুন ও মরিচসহ বিভিন্ন ধরনের আবাদি ফসল।  পানিতে ডুবে গেছে রাস্তাঘাট, বিদ্যালয় ভবন ও আশেপাশে পানি জমে যাওয়ায় বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা।

জেলার দামুড়হুদা উপজেলা শহরের টাওয়ারের সামনের রাস্তা, দশমী পাড়া, দর্শনা পৌর শহরের আজমপুর, মোহাম্মদপুর, আলমডাঙ্গা উপজেলার আলোকদিয়া, চিৎলা, বাড়াদি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম, জীবননগর উপজেলা শহর, সীমান্ত, আন্দুলবাড়িয়া, রায়পুর ইউনিয়ন, সদর উপজেলার কুতুবপুর, পদ্মবিলা, বেগমপুর ও শঙ্করচন্দ্রপুর ইউনিয়নসহ বেশ কয়েকটি ইউনিয়নের গ্রামগুলোতে হাঁটুপানি জমে গেছে। বৃষ্টিতে রাস্তাসহ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে ওই এলাকার জনগণ।

চুয়াডাঙ্গায় পানি জমে হাজারও পরিবার পানিবন্দি সরেজমিন ঘুরে দেখা গেছে, বেশ কিছু রাস্তা হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে। নর্দমার নোংরা পানির সঙ্গে বৃষ্টির পানি একাকার হয়ে গেছে।

জেলার বেশ কিছু এলাকা তলিয়ে যাওয়ায় রিকশা, ভ্যান, অটোরিক্সা চালকসহ নিম্ন আয়ের মানুষদের চরম কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাউল হক জানান, গত সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৫৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আরও দু-একদিন বৃষ্টি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম