মহানন্দায় ঘড়ি জালে ৪৫ কেজি ওজনের বাঘাইড়!

পঞ্চগড় প্রতিনিধি
২৮ জুলাই ২০১৭, ০৪:৩৫আপডেট : ২৮ জুলাই ২০১৭, ০৪:৩৫

৪৫ কেজি ওজনের বাঘাইড় পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার সীমান্তবর্তী কাশিমগঞ্জ এলাকার মহানন্দা নদীতে ৪৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে দক্ষিণ কাশিমগঞ্জ গ্রামের তিন পাথর শ্রমিক ঘড়ি জাল ব্যবহার করে এই মাছটি ধরেন। বিশালাকৃতির মাছটি দেখার জন্য ওই গ্রামে ভিড় করছেন আশপাশের গ্রামের মানুষেরা।

দক্ষিণ কাশিমগঞ্জ গ্রামের আজিবুদ্দিনের ছেলে মো. সাবুল, আবুল হোসেনের ছেলে খেতাব আলী ও কসিরুল ইসলামের ছেলে আব্দুল মতিন পেশায় পাথর শ্রমিক। নদীতে পানি বেড়ে গেলে অথবা পানি কমে গেলে তারা পাথর তোলার কাজ বন্ধ করে মাছ ধরেন। মহানন্দায় পানি কমে গেলে তারা বৃহস্পতিবার সকালে নদীতে মাছ ধরতে যান।

মো. সাবুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুরে মহানন্দা নদীতে ঘড়ি জাল ফেলি আমরা। দুপুরে আমাদের জালে বড় মাছ লেগেছে বুঝতে পারি। সঙ্গে থাকা খেতাব ও মতিনকে জাল ধরতে দিয়ে আমি পানিতে নেমে পড়ি। পরে তিন জন মিলে মাছটি তোলার পর দেখি এটি বিশাল আকারের বাঘাইড় মাছ।’

৪৫ কেজি ওজনের বাঘাইড়২ মো. সাবুল বলেন, ‘এর আগেও আমি বড় বড় মাছ ধরেছি। বড় মাছ জালে লাগলে আমি টের পাই। আজকেও মাছটি জালে পড়ার সঙ্গে সঙ্গেই বুঝতে পেরেছিলাম। এত বড় মাছ ধরার আনন্দই আলাদা। মাছ ধরার পর অনেকেই দেখতে এসেছে। এখন তো বড় আকারের মাছ খুব একটা ধরা পড়ে না। তাই অনেকেই এত বড় মাছ দেখে অবাক হয়। ভালোই লাগে।’

মাছ তুলে আনার পর ওজন করে ৪৫ কেজি পাওয়া যায়। সাবুল জানান, মাছ ধরার পরপরই গ্রামের ২০ জন এক কেজি করে মাছ কিনে নেন। প্রতি কেজি মাছ ১২শ টাকা দরে বিক্রি করেছি। মাছের বাকি অংশ তীরনইহাটে নিয়ে যায়। অনেকেই এত বড় মাছ কেনার জন্য মোবাইলে বুকিং দেন। বিকালের মধ্যেই শেষ হয় মাছটির বিক্রি। পুরো মাছটি ৫৪ হাজার টাকায় বিক্রি হয় বলে জানান তিনি। আর সেই টাকা সমান তিন ভাগ করে নিয়েছেন তিন জন।

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম