পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত

গাজীপুর প্রতিনিধি
০৪ মে ২০২৪, ১১:৩১আপডেট : ০৪ মে ২০২৪, ১১:৩১

গাজীপুরের শ্রীপুরে নির্মাণশ্রমিক বহনকারী পিকআপকে পেছন থেকে ডাম্প ট্রাক ধাক্কা দিলে পিকআপ উল্টে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই নারী নির্মাণশ্রমিকসহ ১২ জন আহত হন।

শনিবার (৪ মে) ভোর সাড়ে ৪টায় শ্রীপুর পৌরসভার মধ্য ভাংনাহাটি (হযরত আলী মন্ডল ফোরকানিয়া মাদ্রাসা) সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার ডুলোরা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল মিয়া (২৫) এবং একই উপজেলার ভুলোরা গ্রামের আমীর হোসেনের ছেলে আবু সুফিয়ান (২৭)।

এ ঘটনায় আহতরা হলেন কিশোরগঞ্জের চর শোলাকিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম (২২), নেত্রকোনার শাহাব উদ্দিনের স্ত্রী পারভীন (৪২), সুনামগঞ্জের শাল্লা উপজেলার সামারচর গ্রামের শাহজাহানের ছেলে আলমগীর হোসেন (১৬), শুক্কুর মাহমুদের ছেলে আবু হানিফ (২০), একই গ্রামের শাহজাহান ফকিরের ছেলে সূর্য (২৮), আব্দুল গণি মিয়ার ছেলে আমীর মিয়া (৫০), একই উপজেলার বজেন্দ্রগঞ্জ গ্রামের ধনাই মিয়ার ছেলে লাল মিয়া (৪০), দিরাই উপজেলার আব্দুর রশীদের ছেলে নূর ইসলাম (২০), একই উপজেলার নেয়াগাঁও গ্রামের সমর আলীর স্ত্রী আম্বিয়া (৩০), গড়িয়া গ্রামের আইনুদ্দিনের ছেলে ওহাব উদ্দিন (৩০), ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বীর আহম্মদপুর গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে মহসীন (২৮) ও সুনামগঞ্জ সদর উপজেলার ডুলোরা গ্রামের ফজলুল হকের ছেলে এরশাদ (২৫)।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১৪ জন নির্মাণশ্রমিক উপজেলার গোসিংগা এলাকা থেকে কাজ শেষে মাওনা চৌরাস্তায় যাচ্ছিলেন। শ্রীপুর-মাওনা সড়কের ভাংনাহাটি (হযরত আলী মন্ডল ফোরকানিয়া মাদ্রাসা) সংলগ্ন স্থানে পৌঁছলে দ্রুতগতির ডাম্প ট্রাক পেছন থেকে পিকআপকে ধাক্কা দিলে সড়কের পাশে উল্টে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুই নির্মাণশ্রমিক নিহত এবং দুই নারী শ্রমিকসহ ১২ জন আহত হন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সারা ফারুকি জানান, সড়ক দুর্ঘটনায় ১৪ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে রাসেল মিয়া ও সুফিয়ানকে মৃত পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত ৩ জনকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ৬ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৩ জনকে এ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

এসআই আব্দুল কুদ্দুস জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে। আহত ও নিহতের স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের