পানিতে ডুবে স্কুলছাত্রী, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

শেরপুর প্রতিনিধি
০১ আগস্ট ২০১৭, ০৭:৩৬আপডেট : ০১ আগস্ট ২০১৭, ০৭:৩৭

শেরপুর শেরপুরে সোমবার (৩১ জুলাই) দুপুরে পানিতে ডুবে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। জেলার পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন কৃষকের মৃত্যু হয়েছে। সদর উপজেলার ভাতশালা ইউনিয়নে ডোবার পানিতে পড়ে রিয়া মনি (১১) নামে এক শিশুর মৃত্যু হয়। সে ভাতশালা গ্রামের গোলাম রসুলের মেয়ে এবং স্থানীয় নতুন কুঁড়ি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল। শেরপুর সদর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ও ভাতশালা ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খেলতে গিয়ে সে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায়। সাঁতার না জানা থাকায় সে পানিতে তলিয়ে যায়। খেলার সাথীরা ঘটনাটি তার মা’কে জানালে তাৎক্ষণিকভাবে ডোবায় নেমে উদ্ধার করা হলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এদিকে, শ্রীবরদী  উপজেলার আটাকান্দা  গ্রামের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুক্তা মিয়া (৩০) নামে  এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে।

শ্রীবরদী থানার উপ-পরিদর্শক (এসআই ) আকতার হোসেন জানান, মুক্তা মিয়া গোয়াল ঘরে বিদ্যুৎ চালিত পাম্পের পানি দিয়ে গরুকে গোসল করানোর সময় বিদ্যুতের ঝুলন্ত তার পানিতে পড়ে যায়। এ সময়  তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। উপজেলা হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি