কুলাউড়ায় গৃহবধূ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

মৌলভীবাজার প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৭, ২৩:৪০আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ২৩:৫৮

মৌলভীবাজার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গৃহবধূ ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ আগস্ট) দুপুরে চাতলগাঁও এলাকায় তাদের গ্রেফতার করা হয়। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুছা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত দুই আসামি হলো- নেত্রকোনার ঋষিপাড়া এলাকার সন্দ্বীপ সরকার (২১) ও তার ছোট ভাই প্রনজিত সরকার (১৯)। তারা কুলাউড়া পৌর শহরে বেশ কিছুদিন ধরে রিকশা চালায়। শহরের চাতলগাঁও এলাকায় একটি কলোনিতে দু’টি বাসা ভাড়া নিয়ে তারা থাকে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে ওই গৃহবধূর বিয়ে হয়। তার স্বামী ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করেন। স্বামীর সঙ্গে সম্প্রতি তার মনোমালিন্য হয়। এর জের ধরে ৩১ জুলাই বিকালের দিকে তিনি একা পার্শ্ববর্তী জুড়ী উপজেলায় বাবার বাড়িতে যাওয়ার জন্য রওনা দেন। পথে প্রনজিতের সঙ্গে তার পরিচয় হয়। এসময় মানসিকভাবে বিপর্যস্ত দেখে প্রনজিত তাকে নিজের বাসায় নিয়ে যায়। একপর্যায়ে প্রনজিত ঘুমের বড়ি খাইয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে। এতে অসুস্থ হয়ে পড়লে গৃহবধূকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে সে। সুস্থ হয়ে ওঠার পর রবিবার রাত নয়টার দিকে ওই গৃহবধূ প্রণজিত ও তার ভাই সন্দ্বীপের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।

প্রনজিত ধর্ষণের অভিযোগ অস্বীকার করে বলে, ‘মানসিকভাবে অসুস্থ দেখে গৃহবধূকে বাসায় নিয়ে যাই। এরপর বেশি অসুস্থ দেখে হাসপাতালে নিয়ে যাই।’

ওসি শামীম মুছা বলেন, ‘প্রয়োজনীয় পরীক্ষার জন্য গৃহবধূকে মৌলভীবাজারের এক হাসপাতালে পাঠানো হয়েছে। প্রনজিত ও সন্দ্বীপকে থানায়  জিজ্ঞাসাবাদ চলছে।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম