জঙ্গি অর্থায়নের অভিযোগে আটক মোস্তাকের ২ দিনের রিমান্ড মঞ্জুর

হবিগঞ্জ প্রতিনিধি
১০ আগস্ট ২০১৭, ২৩:৩৮আপডেট : ১০ আগস্ট ২০১৭, ২৩:৪৭

মোস্তাক আহমেদ খাঁ জঙ্গি অর্থায়নের অভিযোগে আটক মোস্তাক আহমেদ খাঁ’র দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকালে হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে দীর্ঘ শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আর আগে, মঙ্গলবার (৮ আগস্ট) পুলিশ অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মোস্তাকের ১০ দিনের রিমান্ড আবেদন করে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। বুধবার (৯ আগস্ট) দুপুরে শুনানির পর আদালত দ্বিতীয় দফায় শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। বৃহস্পতিবার আবারও শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
হবিগঞ্জ আদলত পুলিশের পরিদর্শক (ওসি) কাজী কামাল উদ্দিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত সোমবার (৭ আগস্ট) রাতে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিট মোস্তাক আহমেদ খাঁ’কে হবিগঞ্জ শহরের একটি বাসা থেকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, ২০১৪ সালে জামায়াত-বিএনপি জোটের রাজনৈতিক সহিংসতার সময় মোস্তাক আহমেদ খাঁ’র দুই কোটি টাকার সন্দেহজনক আর্থিক লেনদেনের প্রমাণ পায় পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)। এ পরিপ্রেক্ষিতে সোমবার হবিগঞ্জ থেকে মোস্তাককে গ্রেফতার করে সিআইডি।
এছাড়া, মোস্তাকের বিরুদ্ধে ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরকসহ পাঁচটি মামলা রয়েছে। মোস্তাককে গ্রেফতারের পর তার বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় মানি লন্ডারিং আইনে আরও একটি মামলা দায়ের করে সিআইডি।

আরও পড়ুন-

চিত্রকলার সুলতান, এসএম সুলতানের ৯৪তম জন্মদিন পালিত

অস্ত্রোপচারের সময় প্রসূতির মৃত্যুর ঘটনায় সাতজনের নামে মামলা

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী