জঙ্গি অর্থায়নের অভিযোগে আটক মোশতাকের রিমান্ড শুনানি বৃহস্পতিবার

হবিগঞ্জ প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৭, ১৪:৫৪আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ১৬:২০

মোস্তাক আহমেদ খাঁ

 জঙ্গি অর্থায়নের অভিযোগে আটক মোশতাক আহমেদ খাঁ’র রিমান্ড শুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। বুধবার দুপুরে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোলায়মান এ আদেশ দেন।

এর আগে মঙ্গলবার সিআইডি পুলিশ হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করে। বুধবার দুপুরে দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার আবারও শুনানি হবে বলে আদেশ দিয়ে মোশতাককে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) কাজী কামাল উদ্দিন বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন।

গত সোমবার রাতে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিট মোশতাক আহমেদ খাঁ’কে হবিগঞ্জ শহরের একটি বাসা থেকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৪ সালে জামায়াত-বিএনপি জোটের রাজনৈতিক সহিংসতার সময় মোশতাক আহমেদ খাঁর দুই কোটি টাকার সন্দেহজনক আর্থিক লেন-দেনের প্রমাণ পায় পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)। এর পরিপ্রেক্ষিতে সোমবার হবিগঞ্জ থেকে মোশতাককে গ্রেফতার করে সিআইডি।

এছাড়া মোশতাকের বিরুদ্ধে ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত সন্ত্রাসবিরোধী, বিস্ফোরকসহ পাঁচটি মামলা রয়েছে। মোশতাককে গ্রেফতারের পর তার বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় মানি লন্ডারিং আইনে আরও একটি মামলা দায়ের করে সিআইডি।

/জেবি/

আরও পড়তে পারেন: শিশু রমজান হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড

সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী