নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী বই মেলার উদ্বোধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৭, ১৬:৫৬আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ১৬:৫৮

নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী বই মেলার উদ্বোধন (ছবি-প্রতিনিধি)

নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে শনিবার (১৯ আগস্ট) সকাল থেকে তিন দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে। মেলা চলবে ২১ আগস্ট পর্যন্ত। মেলাটির আয়োজন করেছে ‘কিশোর তারুণ্যে বই’ নামের একটি সংগঠন। মেলার  উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক ও লেখক সৈয়দ মনজুরুল ইসলাম।

তিনি বলেন, ‘বই হচ্ছে আমাদের বন্ধু। জ্ঞান চর্চার সাথে সাথে বই আমাদের মানুষ হতে শেখায়। তাই আমাদের সন্তানদের সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে হলে বই পড়ার প্রতি গুরুত্ব দিতে হবে।’ এ সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিজস্ব পাঠাগার ও তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কিশোর তারুণ্যে বই-এর আহ্বায়ক ও সাংবাদিক তুষার আবদুল্লাহ, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পরিষদের সদস্য আবদুস সালাম, প্রধান শিক্ষক কমল কান্তি সাহা ও অনুপম প্রকাশনীর কর্ণধার মিলন দে। বই মেলায় ১০ টি প্রকাশনা সংস্থার বিভিন্ন লেখকের বই প্রদর্শন ও বিক্রি হচ্ছে। এর মধ্যে রয়েছে অনন্যা প্রকাশনী, অনুপম প্রকাশনী, সময় প্রকাশন, কাকলী প্রকাশনী, ইউপিএল প্রকাশনী ও প্রথমা প্রকাশনী।

/এএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক