নন্দীগ্রামে সাদ্দাম হত্যা: মূল আসামি রিপন ৩ দিনের রিমান্ডে

বগুড়া প্রতিনিধি
২০ আগস্ট ২০১৭, ২১:১২আপডেট : ২০ আগস্ট ২০১৭, ২১:২৫

বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে খালাতো ভাই সাদ্দাম হোসেন সুমনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার মূল আসামি ছাত্রলীগ নেতা রিপন আহমেদকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২০ আগস্ট) দুপুরে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআই আলী আকবর জানান, জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন তিনি। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৬ আগস্ট আসামি রিপন আদালতে আত্মসমর্পণ করে।

পুলিশ জানায়, নাটোরের সিংড়া উপজেলার বরবরিয়া গ্রামের মৃত তোজাম্মেল হোসেনের ছেলে রিপন আহমেদ গত ৯ জুলাই সকালে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার শেখের মাড়িয়া গ্রামে খালাতো ভাই সাদ্দামের ঘরে যায়। বেলা ১২টার দিকে রিপন তার খালাতো ভাই সাদ্দামের মাথায় অবৈধ পিস্তল ঠেকিয়ে গুলি করে। এতে সাদ্দাম মারা যান। ঘটনার পর বাড়ির লোকজন কিছু বুঝে ওঠার আগেই রিপন পালিয়ে যায়।

পরদিন ১০ জুলাই নিহতের বাবা শাহজামাল সরদার মন্টু নন্দীগ্রাম থানায় রিপনকে প্রধান আসামি করে রিপনের ভাই বেনজির আহমেদ ও রিপনের বন্ধু আরিফের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ গত ১৯ জুলাই বিকালে কবিপাড়ার একটি ডোবা থেকে হত্যা ঘটনায় ব্যবহৃত ৪ রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার করে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম