সুনামগঞ্জে বন্যার পানি নেমে যাচ্ছে

সুনামগঞ্জ প্রতিনিধি
২১ আগস্ট ২০১৭, ১০:৪৯আপডেট : ২১ আগস্ট ২০১৭, ১০:৫৪

বন্যা (ফাইল ছবি)

কয়েকদিন ধরে বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জের নদ-নদী ও হাওরের পানি কমতে শুরু করেছে। মানুষের বাড়িঘর থেকে বন্যার পানি নেমে গেছে। সোমবার (২১ আগস্ট) সকাল নয়টায় শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদ সীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক ভূইয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

এদিকে বন্যা পরবর্তী সময়ে স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় আগাম ব্যবস্থা নিয়েছে প্রশাসন। জেলার ১১টি উপজেলায় ৬০ জন মেডিক্যাল অফিসারের নেতৃত্বে তিন থেকে পাঁচ সদস্য বিশিষ্ট ১২৯টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও পানিবাহিত রোগের মহামারি নেই বলেও জানিয়েছেন সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ মোঃ তাজুল ইসলাম ।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ  মো. আজরফ জানান, তাহিরপুর সদরে সাতটি মেডিক্যাল টিম কাজ করছে। এখন পর্যন্ত কোথাও পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ডা. আশুতোষ দাস বলেন, ‘বন্যা পরবর্তী সময়ে যে কোনও ধরণের রোগবালাই নিয়ন্ত্রণে ও আক্রান্ত জনসাধারণকে সেবা দিতে সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে।

/এএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান