চট্টগ্রাম বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ মে ২০২৪, ২২:৪৭আপডেট : ০৭ মে ২০২৪, ২২:৪৭

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ মে) বিকাল সাড়ে ৫টায় ঢাকা টু চট্টগ্রাম হয়ে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সিটের ওভারহেড বিনের ভেতর থেকে যাত্রীবিহীন পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ থেকে এসব বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।

বিমানবন্দরে কর্মরত কাস্টমস কর্মকর্তাদের অভিযানে এসব বিদেশি মুদ্রা উদ্ধার হয়।

কাস্টমসের সহকারী কমিশনার মো. আকরাম হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৪৭ নম্বর ফ্লাইটের ১৭-এ নম্বর সিটের ওভারহেড বিনের ভেতর থেকে যাত্রীবিহীন পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগ থেকে বেশ কিছু বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। বিমানটি চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল।’

তিনি আরও বলেন, ‘ওই ব্যাগ থেকে এক হাজার ৮৭৫ পিস ৫০০ সৌদি রিয়াল (যা বাংলাদেশি টাকায় দুই কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা) এবং ১০০ পিস ১০০ মার্কিন ডলার (যা বাংলাদেশি টাকায় ১১ লাখ টাকা) উদ্ধার করা হয়। সব মিলিয়ে বাংলাদেশি টাকায় দুই কোটি ৮৭ লাখ ৩৭ হাজার ৫০০ টাকার বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।’

/কেএইচটি/
সম্পর্কিত
থানা থেকে নি‌খোঁজ সেই এসআই ২৪ দিন পর উদ্ধার
ভারতে প্রথমবার ‘জিহাদি ড্রাগ’ উদ্ধার, নেপথ্যে কারা
সালমান-আনিসের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের