মুহুরী প্রজেক্টে অবৈধ বালু মহাল গুটিয়ে দিয়েছে জেলা প্রশাসন

ফেনী প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৭, ০২:০০আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ০২:০০

অবৈধ বালু মহাল গুটিয়ে দিয়েছে জেলা প্রশাসন

ফেনীর সোনাগাজীর মুহুরী প্রজেক্ট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৩টি মেশিন পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নেহাশীষ দাস এ অভিযান পরিচালনা করেন। এসময় র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালতের বিচারক স্নেহাশীষ দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কোন রকম ইজারা ছাড়া অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে এ অভিযান চালানো হয়।

অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৩টি মেশিন পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মুহুরী সেচ প্রকল্প এলাকায় দীর্ঘ দিন যাবৎ মুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন ফেনী-৩ আসনের সাংসদ হাজী রহিম উল্যাহর লোকজন। খবর পেয়ে জেলা প্রশাসন এ অভিযান চালায়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার ও ২টি স্কেভেটর মেশিন পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। এছাড়া সাড়ে তিন লাখ সেফটি বালু জব্দ করে তাৎক্ষণিকভাবে উম্মুক্ত নিলামে তা বিক্রি করা হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন সর্বোচ্চ ৭ লাখ ৬০ হাজার টাকা দিয়ে বালু ক্রয় করেন।

এ ব্যাপারে সাংসদ রহিম উল্যাহ জানান, জেলা প্রশাসন থেকে বৈধভাবে তার ভাতিজার বেলাল এন্টার প্রাইজের নামে ইজারা নেওয়া হয়। নদী হতে বালু উত্তোলন করে তার নিজ জমিতে বালু মজুদ করে রাখা হয়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম