বগুড়া জেলা জজের প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৭, ২৩:০৪আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ২৩:০৪

বগুড়া র প্রশাসনিক কর্মকর্তা আবু আউয়ালের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। জজ কোর্টের আইনজীবী আতিক মাহমুদ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা ও দায়রা জজের কাছে লিখিত অভিযোগ করেছেন। আবু আউয়াল তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেছেন, কেন এমন অভিযোগ আনা হলো তা তার বোধগম্য নয়।

অ্যাডভোকেট আতিক মাহমুদ অভিযোগ করেছেন, জেলা ও দায়রা জজ মিসকেস ও অন্যান্য বিষয়ে শুনানির জন্য যেসব নথি (এলসিআর) তলব করেন প্রশাসনিক কর্মকর্তা আবু আউয়াল বেশ কিছুদিন ধরে তা ধার্য তারিখে যথাসময়ে উপস্থাপন করেন না। ফলে এলসিআর না আসায় ওই শুনানির জন্য নতুন করে তারিখ ধার্য হয়। কিন্ত দায়রা সেশন শাখায় ১০০ টাকা দিলে তলব করা নথি জেলা ও দায়রা জজ আদালতে উপস্থাপন এবং তাৎক্ষণিক শুনানির ব্যবস্থা করা হয়। শুনানি শেষে আদালত ওই নথি অতিসত্বর নিম্ন আদালতে পাঠানোর আদেশ দিলেও তা দিনের পর দিন এমনকি মাসের পর মাস আটকে রাখা হয়। ফলে বিচারপ্রার্থীসহ আইনজীবীরা নানা অসুবিধার সম্মুখীন হচ্ছেন।

অ্যাডভোকেট আতিক মাহমুদ আরও অভিযোগ করেন, প্রশাসনিক কর্মকর্তা আবু আউয়াল নথি (এলসিআর) নিম্ন আদালতে পাঠানোর জন্য ১০০ টাকা করে আদায় করে থাকেন। টাকা না দিলে নথি  ইচ্ছেমত আটকে রাখা হয়। এভাবে তিনি মাসে এক থেকে দেড় লাখ টাকা আয় করে থাকেন।

এ বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা আবু আউয়াল বুধবার (২৩ আগস্ট) বিকালে এ প্রতিবেদককে জানান, আদালতে নথি উপস্থাপন, সরবরাহ বা পেশ করার সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। এসব কাজ পেশকার ও অন্যরা করে থাকেন। অ্যাডভোকেট আতিক মাহমুদের অভিযোগটি তিনি জেলা ও দায়রা জজের কাছে জমা দিয়েছেন। তিনি বলেন,‘কেন আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করা হয়েছে সে ব্যাপারে কিছু জানা নেই।’

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম