পঞ্চগড়ে মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে দিলেন বাবা

পঞ্চগড় প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৭, ২৩:৪১আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ২৩:৪১

পঞ্চগড় পঞ্চগড়ের বোদায় মাদকসহ মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করলেন এক বাবা।  ঘটনাটি ঘটেছে বুধবার (২৩ আগস্ট) দুপুরে বোদা উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের ফুলতলা গ্রামে। ওই গ্রামের মো. মিনু মিয়া তার ছেলে নয়ন মিয়াকে (২৪) একশ গ্রাম গাঁজাসহ ভ্রাম্যমাণ আদলতে সোপর্দ করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদলতের মাধ্যমে নয়নকে এক বছরের কারাদণ্ড দেন।

নয়ন মিয়া মাদক সেবনের এক পর্যায়ে মাদক বিক্রি শুরু করে। তার বাবা-মা মাদক সেবন ও বিক্রি না করার কথা বললে নয়ন তাদের নির্যাতন করে। নয়নের বাবা মিনু মিয়া ছেলের বিচার দাবি করে এক মাস আগে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদনও করেন।  বুধবার সকালে  নয়ন তার বৃদ্ধ মাকে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। এলাকাবাসী ওই বৃদ্ধাকে বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। দুপুরে ফুলতলা গ্রামে ভ্রাম্যমাণ আদালত বসলে মিনু মিয়া গাজাসহ  নয়নকে সেখানে হাজির করেন। বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান এ ঘটনা নিশ্চিত করেছেন। এসময় বোদা থানার এসআই মাসুম বিল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম