মৌলভীবাজারে বন্যায় ১৪ প্রাথমিক বিদ্যালয় বন্ধ

মৌলভীবাজার প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৭, ০১:২৪আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ০১:২৯

মৌলভীবাজারের একটি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান অবস্থা মৌলভীবাজারে বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় পাঁচ উপজেলার ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় দুই মাস ধরে বন্ধ রয়েছে। এতে প্রায় তিন হাজার শিক্ষার্থী নিয়মিত শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে।

বন্ধ বিদ্যালয়গুলো হলো- মৌলভীবাজার সদর উপজেলার কাউয়াদীঘি হাওরপারের জুমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজনগর উপজেলার কাউয়াদীঘি হাওরপারের কেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য নিদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলাউড়া উপজেলার উত্তর শসারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শসারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাবদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাদে ভুকশিমইল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জুড়ী উপজেলার শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব বেলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে প্রায় তিন হাজার শিক্ষার্থী নিয়মিত শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে।

বন্যায় জেলার ১৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১৩ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে জুন মাসের শেষ দিকে জেলার হাকালুকি, কাউয়াদীঘি, হাইল হাওর ও কুশিয়ারা নদীতে পানি বেড়ে যায়। ফলে বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগর ও সদর উপজেলায় বন্যা দেখা দেয়। বাড়িঘর, রাস্তাঘাট তলিয়ে যায়। ১৬০টি প্রাথমিক বিদ্যালয় ভবনে পানি প্রবেশ করে। এসব বিদ্যালয়ের ২০ হাজারের বেশি শিক্ষার্থীর পড়ালেখা বিঘ্নিত হয়। জুলাই মাসের মাঝামাঝি থেকে হাওর এলাকায় পানি কিছুটা কমতে শুরু করে। উঁচু বিদ্যালয় ভবনগুলো থেকে পানি নেমে গেলেও জেলার পাঁচটি উপজেলার ১৪টি বিদ্যালয় ভবন থেকে এখনও বন্যার পানি সরে যায়নি।

প্রায় দুই মাস ধরে এসব বিদ্যালয় পুরোপুরি বন্ধ রয়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।তবে কোন কোনও বিদ্যালয় ভবনে পানি থাকলেও বিকল্প হিসেবে আশপাশের বাড়িতে ক্লাস নিয়ে শিক্ষা কার্যক্রম চালু রাখা হয়েছে। কিন্তু রাস্তাঘাট পানিতে ডুবে থাকায় অনেক শিক্ষার্থীই  ক্লাসে আসতে পারছে না।

কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির শনিবার রাতে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দীর্ঘস্থায়ী বন্যায় দুই মাসের বেশি সময় ধরে বিদ্যালয়ে পানি। ইউএনও ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসে স্কুলের ভেতরে ঢুকে পানির অবস্থা দেখে গেছেন।’ তিনি আরও বলেন, ‘গত শুক্রবার (২৫ আগস্ট) রাত থেকে আবার হাওরের পানি একটু বেড়ে যাওয়ায় আরও  দু’টি হাইস্কুলে পানি উঠেছে।’

মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আলীম শনিবার মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনকে  বলেন, ‘১৬০টি বিদ্যালয়ে পানি উঠেছিল। বেশিরভাগ স্কুল থেকেই পানি নেমে গেছে। কোনোটিতে এখনও পানি থাকলেও বিকল্প ব্যবস্থায় শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। কিন্তু ১৪টি বিদ্যালয় সম্পূর্ণ বন্ধ আছে। পরে পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি বিদ্যালয়ের ক্ষতির বিবরণ প্রাথমিক শিক্ষা অধিদফতরে পাঠানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘হাওর এলাকায় বেশিরভাগ স্কুলের ভবন এলজিইডি নির্মাণ করেছে। এসব ভবন একটু উঁচু করে নির্মাণ করলে বন্যার পানি ঢুকতে পারতো না।’

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইন্দ্র বিজয় শংকর চক্রবর্তী বলেন, ‘বৃষ্টির কারণে হাওরের পানি বাড়ছে। শেরপুরে কুশিয়ারার পানি বিপদসীমার ১৬ সেন্টিমিটার ও শেওলা পয়েন্টে বিপদসীমার ৫১ সেন্টিমিটার  ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘উজানের পানি ও ছড়ার পানির কারণে সমস্যা বেশি হয়।’

আরও পড়ুন:

পুলিশ ও ব্যাংক কর্মকর্তাসহ অজ্ঞানপার্টির খপ্পরে চারজন

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম