সিদ্ধিরগঞ্জে সড়ক বন্ধ করে নূর হোসেনের ভাতিজার গরুর হাট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৭, ০৫:১০আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ০৫:১৫

সড়ক বন্ধ করে গড়ে উঠা দুটি পশুর হাট নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় সড়ক বন্ধ করে কোরবানির পশুর হাট বসিয়েছেন ৭ খুন মামলার ফাঁসির আসামি নূর হোসেনের ভাতিজা ওয়ার্ড কাউন্সিলর শাহ্জালাল বাদল। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়াও একটি মাঠের ইজারা নিয়ে আশপাশের এলাকার রাস্তা বন্ধ করে পশুর হাট বসিয়েছেন। সড়ক বন্ধ করে হাট বসানোয় এলাকাবাসীর যাতায়াত ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। সড়ক উদ্ধারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।

সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডে মাদানীনগর ব্রিজ সংলগ্ন বালুর মাঠ এলাকায় কোরবানির পশুর হাট ইজারা নেন ৭ খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের ভাতিজা ও কাউন্সিলর শাহজালাল বাদলের সহযোগী শাহীনুর রহমান। কাগজে-কলমে শাহীনুর রহমানের নামে হাটটি ইজারা নেওয়া হলেও মূলত শাহ্জালাল বাদলই হাটের মূল নিয়ন্ত্রক। কিন্তু তারা নির্ধারিত জায়গা ছাড়াও পাশের সড়ক বন্ধ করে দিয়ে হাট সম্প্রসারণ করেছেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানিয়েছেন, দুটি গুরুত্বপূর্ণ ওয়ার্ডে আবাসিক এলাকা, স্কুল-মাদ্রাসা ছাড়া বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। কিন্তু সড়ক বন্ধ করে রাখায় এলাকার লোকজন ভোগান্তিতে পড়েছেন। এ বিষয়ে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল বাদল বলেন, ‘সব জায়গায় রাস্তা দখল করে কোরবানির পশুর হাট বসানো হয়েছে। আমাদের এখানেও হয়েছে। তবে আমরা রাস্তার এক পাশ ফাঁকা রেখে হাট করছি।’

অন্যদিকে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মৌচাক মাদ্রাসা রোড সংলগ্ন বালুর মাঠে কোরবানির পশুর হাটের ইজারা নেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া। কিন্তু তিনি বালুর মাঠ ছাড়িয়ে মহল্লার অলিগলির রাস্তা বন্ধ করে পশুর হাট বসিয়েছেন। এতে ওই সড়কে জনসাধারণ ও যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলেও ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় তার বিরদ্ধে কথা বলতে সাহস পাচ্ছেন না এলাকাবাসী। এ বিষয়ে জানতে ইয়াসিন মিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার বলেন, ‘দুটি ওয়ার্ডে ইজারা নির্ধারিত স্থানের বাইরেও কোরবানির পশুর হাট বসানো হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে সড়ক দখলকারীদের বিরদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের