ছাত্রলীগ নেতা হত্যা মামলায় এক পুলিশ কর্মকর্তার ১০ বছরের সাজা

সুনামগঞ্জ প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৭, ১৩:৩৪আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ১৫:১৩

রায় শুনার পর তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা কামরুজ্জামান কামরু সুনামগঞ্জের তাহিরপুরে কলেজ ছাত্রলীগ নেতা ওয়াহিদুজ্জামান শিপলু হত্যা মামলায় এক পুলিশ কর্মকর্তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া বাকি ছয় আসামিকে খালাস দেওয়া হয়েছে। সাজা পাওয়া পুলিশ কর্মকর্তা হলেন- তাহিরপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ উদ্দিন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এ রায় দেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রণয় কুমার দাস।

খালাস পাওয়া ব্যক্তিরা হলেন-  তাহিরপুর থানার তৎকালীন এসআই রফিকুল ইসলাম, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  কামরুজ্জামান কামরুল, উপজেলা বিএনপি নেতা জুনাব আলী, মেহদী হাসান উজ্জ্বল ও শাহিন মিয়া। 

উল্লেখ্য, ২০০২ সালের ২০ মার্চ  রাতে তাহিরপুর উপজেলা ভাটি তাহিরপুর গ্রামের নিজ বাড়িতে তাহিরপুর জয়নাল আবেদীন মহাবিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি ওয়াহিদুজ্জামান শিপলুকে গুলি করে হত্যা করা হয়।  পরে শিপলুর মা আমিরুনেচ্ছা বাদী হয়ে আদালতে ৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১৫ বছর পর বিচারবিভাগীয় তদন্ত শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র আইনজীবী আফতাব উদ্দিন, পিপি ড. খায়রুল কবীর রুমেন। 

রায় ঘোষণা শেষে পিপি ড. খায়রুল কবীর রুমেন সাংবাদিকদের বলেন, ‘আমরা ন্যায় বিচার পায়নি। মূল আসামিরা খালাস পেয়ে গেছেন। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।’

আসামি পক্ষের আইনজীবী ও সুনামগঞ্জ জেলা বারের সাধারণ সম্পাদক আব্দুল হক বলেন, ‘আদালতে আমার ন্যায় বিচার পেয়েছি, আমরা সন্তুষ্ট। এ মামলায় উদ্দেশ্যমূলকভাবে বিএনপি নেতাকর্মীদের আসামি করে বছরের পর বছর হয়রানি করা হয়েছে।’

এদিকে রায় ঘোষণার পর জেলা বিএনপি ও তাহিরপুর উপজেলা বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষ আদালত চত্বরে ভিড় জমান। আর ঘোষণাকে কেন্দ্র করে পুলিশ আদালত পাড়ায় কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলে।

আরও পড়ুন:

ভারী বৃষ্টিতেও জাতীয় ঈদগাহে জামাত ব্যাহত হবে না: সাঈদ খোকন
নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা
‘লাব্বাইক’ ধ্বনিতে আরাফাত ময়দান মুখরিত হওয়ার দিন আজ

নাফ নদীতে আরও ১৯ রোহিঙ্গার লাশ উদ্ধার

স্টেরয়েডে বেড়ে ওঠা পশু চিনবেন যেভাবে

‘বৃষ্টিতে সমস্যা হলে দায়িত্ব হাট ইজারাদারের’

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম