দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ত্যাগের মহিমায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক। আর দূর হোক মানুষের কষ্ট, বিশেষ করে বন্যায় দুর্গত মানুষের কষ্ট লাঘব হোক।’
তিনি শনিবার ঠাকুরগাঁও বড় মাঠে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
সকাল সাড়ে ৮টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের প্রধান জামাতে তিনি নামাজ আদায় করেন।
মির্জা ফখরুল ত্যাগের মহিমাকে সামনে রেখে পরস্পর ভ্রাতৃত্ব ও সম্প্রীতি গড়ে তুলে বাংলাদেশকে শান্তিময় গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল, পুলিশ সুপার ফারহাত আহমেদ, পৌরমেয়র মির্জা ফয়সল আমীনও একই ঈদগাহে নামাজ পড়েছেন।
আরও পড়তে পারেন:
স্যুয়ারেজ লাইনে কোরবানি পশুর বর্জ্য
বর্জ্য অপসারণে ফেসবুক-হোয়াটসঅ্যাপে মেয়র খোকনের মনিটরিং
শিশু-কিশোরদের দিয়ে কোরবানির পশু জবাই কতটা যৌক্তিক?
পুরান ঢাকায় অসহায় মানুষের জন্য কোরবানি
কুড়িগ্রামে মাংস ও পোলাওয়ের চাল পেলো তিন শতাধিক পরিবার
লালমনিরহাটের চার শতাধিক বানভাসি পরিবারের মাঝে খাদ্য উপকরণ বিতরণ








