নরসিংদীতে একদিনে প্রাণ গেলো ১১ জনের

নরসিংদী প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২০আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ২০:০৩

বিদ্যুৎস্পৃষ্টে মৃতদের লাশ তোলা হচ্ছে ট্রাকে (ছবি- প্রতিনিধি)

নরসিংদীর সদর উপজেলার কান্দাইলে বুধবার সকালে বাস খাদে পড়ে পাঁচ জন নিহতের পর দুপুরেই একই জেলার রায়পুরায় একটি ফিলিং স্টেশনে বিদ্যুৎস্পৃষ্টে ছয় শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে একদিনে প্রাণ গেলো ১১ জনের। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার গোকুল নগর গ্রামে লালমিয়া ফিলিং স্টেশনে  বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটেছে। রায়পুরা থানার ওসি মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, ওই ফিলিং স্টেশনের পাশে গাড়ি সার্ভিসিংয়ের জন্য একটি ঘর তৈরি হচ্ছিল। ঘরটির চালায় কাজ করার জন্য শ্রমিকরা একটি ট্রলি ঠেলে নিয়ে যাচ্ছিল। লোহার ট্রলিটি নেওয়ার সময় সেটি পল্লী বিদ্যুতের তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে পাঁচ জন মারা যান। ভৈরব হাসপাতালে নেওয়ার পর অপর শ্রমিককে মৃত ঘোষণা করা হয়। নিহত সবার বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে।  

  খাদে পড়ে যাওয়া বাস ও কাভার্ড ভ্যান (ছবি- প্রতিনিধি)

এর আগে ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে একটি কাভার্ড ভ্যান যাত্রীবাহী বাসকে পেছন থেকে ধাক্কা দিলে পাঁচ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন নরসিংদীর আমদিয়ার হাটখোলার আলি আকবরের স্ত্রী হেনা বেগম (৩০), কান্দাপাড়ার আব্দুর রহমান (৫০) ও তার ছেলে রবিউল (২০), কান্দাইলের আনোয়ার হোসেনের মেয়ে সুমি বেগম (১৫), সদর উপজেলার কান্দাইল এলাকার সুজন মিয়া (২০)।

আরও পড়তে পারেন:

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ