রোহিঙ্গাদের একত্রিত করে নিবন্ধন করা হবে: মায়া

কক্সবাজার প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৩৪আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫৭

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পরিদর্শন করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ছবি- প্রতিনিধি মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের একটি নির্দিষ্ট স্থানে একত্রিত করে নিবন্ধন করা হবে।’ শনিবার (৯ সেপ্টেম্বর) কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
এ সময় সাবেক আইনমন্ত্রী ও সংসদ সদস্য আবদুল মতিন খসরু, সংসদ সদস্য আবদুর রহমান বদি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ শাহ কামালসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পরিদর্শনের সময় ত্রাণমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে আন্তর্জাতিকভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে।’
এর আগে মন্ত্রী বেলা একটার দিকে ক্যাম্পে পৌঁছে নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।

আরও পড়ুন: রোহিঙ্গারাই করছে নিজেদের তালিকা

/এসএমএ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের