তোফা-তহুরার বাড়িতে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস ডিসির

গাইবান্ধা প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২৬আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১৪

বাড়িতে তোফা ও তহুরা অস্ত্রোপচারের এক মাস ১০ দিন পর নানার বাড়িতে ফিরে আসা শিশু তোফা-তহুরা খোঁজ-খবর নিয়েছেন গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) গৌতম চন্দ্র পাল।  এই জোড়া শিশুকে দেখতেও যান তিনি। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকাল পৌনে চারটার দিকে তোফা-তহুরার নানার বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কাশদহ গ্রামে যান তিনি। সেখানে গিয়ে তোফা-তহুরাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ডিসি। পরে তৌফা-তহুরাকে দু’টি পোশাক উপহার দিয়ে কোলে তুলে নেন। তাদের বেড়ে ওঠা ও পড়ালেখায় সহযোগিতাসহ বাড়িতে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দেন তিনি।
জেলা প্রশাসক (ডিসি) গৌতম চন্দ্র পাল তোফা-তহুরার বাবা-মার সঙ্গে কথা বলেন। এ সময় সেখানে বিদ্যুৎ সরবাহের আশ্বাস দেন। জেলা প্রশাসক গাইবান্ধাবাসীর পক্ষ থেকে তোফা-তহুরার সফল অস্ত্রোপচারের জন্য চিকিৎসকসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় জেলা প্রশাসক গৌতম চন্দ পালের সঙ্গে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম গোলাম কিবরিয়া, সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান, সুন্দরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আজম প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সে করে বাবা রাজু মিয়া ও মা শাহিদা বেগম তোফা-তহুরাকে নিয়ে রবিবার (১০ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কাশদহ গ্রামের নানার বাড়িতে পৌঁছেন।

/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম