সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে: মজিবর রহমান সরোয়ার

বরিশাল প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৭, ০৬:০০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ০৬:০৬

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে: মজিবর রহমান সরোয়ার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ১০ম কারামুক্তি দিবস উপলক্ষে রবিবার বরিশাল মহানগর বিএনপি এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেছে। এতে সভাপতির বক্তব্যে বিএনপি নেতা অ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেন, এই সরকার শুরু থেকেই ব্যর্থ। তাই দেশ আজ মহা সংকটে। রোহিঙ্গাদের বিষয়ে সরকারের তৎপরতা নেই। সরকার রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য কোন ব্যবস্থা নিচ্ছে না। সময় এসেছে রাজপথে আন্দোলন সংগ্রামের। খালেদা জিয়া যখনই ডাক দেবেন, ঠিক তখনই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে যোগ দিতে হবে, রাজপথে নামতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকারের পতন ঘটাতে হবে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম  মহাসচিব এবং বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাড. মজিবর রহমান সরোয়ার ছাড়াও অনুষ্ঠানে দলের বিভিন্ন নেতারা অংশ নেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনরি সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক, বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়া উদ্দিন সিকদার, যুগ্ন সাধারণ সম্পাদক সিকদার মীর জাহিদুর কবীর,সহ যুগ্ন সাধারণ সম্পাদক আনায়ারুল হক তারিন, দফতর সম্পাদক শাহেদ আকন সম্রাট, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন প্রমুখ।

আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম