শেরপুরে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

শেরপুর প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫২

গ্রেফতার

শেরপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি নবী হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শ্রীবরদী উপজলোর ভটপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নবী হোসেন সদর উপজলোর বাজতিখলিা গ্রামের সৈয়দ আলীর ছেলে। ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টায় জড়িত নবী হোসেনের ভাই সাইদুর রহমান (৫০) ও ভাতিজা রফিকুল ইসলাম (২৬) এখনও পলাতক রয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলায় ওই শিশু ধর্ষণের শিকার হয়। ঘটনার পর অভিযুক্ত নবী হোসেন পালিয়ে যায়। পরে ভিকটিমের আত্মীয়স্বজনরা গিয়ে শিশুটিকে উদ্ধার করে বাসায় নিয়ে আসে। অবস্থার অবনতি হলে ভিকটিমকে জেলা হাসপাতালে ভর্তি করে পুলিশ। এদিকে, ভিকটিমের বাবা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, অভিযুক্ত নবীর ভাই সাইদুর রহমানসহ তার আত্মীয়স্বজনরা ঘটনাটি ধামাচাপা দিতে ভিকটিমের পরিবারের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম