শেরপুরে আড়াই বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় যুবকের সাত বছরের কারাদণ্ড

শেরপুর প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৭, ২১:২৬আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩২

আদালত

শেরপুরে আড়াই বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় হামিদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরের শিশু আদালতের অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ মুসলেহ উদ্দিন এ রায় দেন। একই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) গোলাম কিবরিয়া ভুলু এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত হামিদুল ইসলাম জেলার নালিতাবাড়ী উপজেলার বিশগিড়ি পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

আদালত সূত্র জানায়, চলতি বছরের ৪ এপ্রিল শিশুটিকে ধর্ষণচেষ্টার ওই ঘটনা ঘটে। পরে শিশুটির মা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করলে পুলিশ একমাত্র আসামি হামিদুলকে গ্রেফতার করে। ২৩ মে এ মামলার চার্জ গঠন করা হয়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের