রাঙামাটিতে ট্রাকচাপায় দুই জন নিহত, সাত জন আহত

রাঙামাটি প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ২০:১৬

দোকানের ওপর উঠে যাওয়া ট্রাক রাঙামাটি শহরের শিমুলতলি এলাকায় ট্রাকচাপায় দুই জন নিহত ও সাত জন আহত হয়েছেন। রবিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাঙামাটি জেলা পুলিশ সুপার সাইদ তারিকুল হাসান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার বলেন, এতে নূর হোসেন (৬০) ও হাশেম মিস্ত্রি (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। আহতরা হলেন মো. সুমন (৪৫), মহিদুল ইসলাম (২৯), শামীম (২৬), শরীফ (১৬), সুমলা বেগম (২০), নূর মোহাম্মদ (৩০) ও সিরাজুল ইসলাম (২১)।

এদের মধ্যে গুরুতর আহত তিন জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী আবু তৈয়াব জানান, রবিবার সন্ধ্যায় শহরের প্রবেশপথের শিমুলতলি এলাকায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দোকানের ওপর উঠে যায়। স্থানীয় লোকজন আহত ও মৃত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ফায়ার সার্ভিসের লোকজন আসতে দেরি করেছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।   
আহত ও নিহতরা সবাই দোকান ও দোকানের পেছনের বসতঘরের বাসিন্দা।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম