গির্জার ফাদারকে অপহরণ, বহিষ্কৃত ছাত্রলীগ নেতার ৩ দিনের রিমান্ড

গাজীপুর প্রতিনিধি
০৮ অক্টোবর ২০১৭, ১৭:৪৭আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১৮:১০

বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সৌরভ ঢাকার কাকরাইলের গির্জার ফাদার শিশির নাতালে গ্যাগারিকে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার বহিষ্কৃত ছাত্রলীগ নেতা শামস কবির সৌরভের তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। টঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) হাসানুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, মঙ্গলবার (৩ অক্টোবর) সৌরভের রিমান্ডের আবেদন করা হয়। রবিবার রিমান্ড শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সৌরভ টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। সোমবার (২ অক্টোবর) রাতে তাকে ফাদার শিশির নাতালে গ্যাগারিক অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়। পরে ছাত্রলীগ নেতাদের সুপারিশে বুধবার (৪ অক্টোবর) তাকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে ছাত্রলীগ থেকে কেন্দ্রীয়ভাবে বহিষ্কার করা হয়
এর মধ্যে সোমবার রাতে সৌরভকে টঙ্গীর পাগার এলাকা থেকে গ্রেফতারের পর মঙ্গলবার (৩ অক্টোবর) তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। আদালত তার রিামান্ড শুনানির দিন ধার্য করেন রবিবার।
গাজীপুর আদালত পরিদর্শক রবিউল ইসলাম বলেন, ‘রবিবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল হাই রিমান্ড আবেদনের শুনানি করেন। শুনানি শেষে সৌরভের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন তিনি।’
এদিকে, সৌরভের বাবা গোলাম কবির দাবি করেন, তার ছেলে ফাদার অপহরণের ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। তার সহকর্মী ও বন্ধুরা বিপদে পড়েছে— এমন খবর পেয়ে সে বাসা থেকে ঘটনাস্থলে ছুটে যায়। একপর্যায়ে তার বন্ধুরা ঘটনাস্থল থেকে কৌশলে চলে গেলে পরিস্থিতির স্বীকার হয় সৌরভ। পরে তাকে আটক করে তার নামে অপহরণ মামলা দেওয়া হয়। ছেলের মুক্তি দাবি করেন বাবা গোলাম কবির।
আরও পড়ুন-

কালনী নদীতে নৌকাবাইচ
টোল প্লাজায় অনিয়মের কারণে মহাসড়কে দীর্ঘ যানজট

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের