পঞ্চগড়ে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল, সাধারণ সম্পাদকসহ আটক ৪

পঞ্চগড় প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৭, ১৯:০০আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১৯:১০

মিছিল থেকে আটক ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে করেছে বলে অভিযোগ উঠেছে। এসময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিককে আটক করা হয়। পরে পৌর যুবদলের আরও তিন নেতাকর্মীকে আটক করে পুলিশ। পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার ছাত্রদলের চার নেতাকর্মীর আটকের খবর নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড় জেলা ছাত্রদল ডোকরোপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের চৌরঙ্গী মোড়ে এলে পুলিশের বাধায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় পুলিশ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে বলে অভিযোগ করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
পঞ্চগড়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল মিছিল থেকে পুলিশ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিককে আটক করে। পুলিশ পরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যুবদলের তিন নেতাকর্মীকে আটক করে। তারা হলেন— পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ডাবলু, মো. রুবেল ও ছোট কানন। তাদের সবার বাড়ি পঞ্চগড় পৌর এলাকায়।
পঞ্চগড় জেলা ছাত্রদল সভাপতি আব্দুল কাদের মাসুম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মিছিল নিয়ে শহরের শেরে বাংলা মোড় এলাকায় পৌঁছানোর পর কোনও কারণ ছাড়াই পুলিশ মিছিলে লাঠিচার্জ ও মারধর শুরু করে। এসময় পুলিশ আমাদের সাধারণ সম্পাদককে আটক করে। পরে শহরের বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে পুলিশ আমাদের আরও তিন নেতাকর্মীকে আটক করেছে।’
ছাত্রদল ও যুবদলের চার নেতাকর্মীকে আটকের তথ্য স্বীকার করেছেন পঞ্চগড় থানার ওসি রবিউল হাসান সরকার। তবে কেন তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি তিনি। ছাত্রদলের মিছিলে লাঠিচার্জের অভিযোগও অস্বীকার করেন তিনি।
আরও পড়ুন-
নেত্রকোনায় যুবদলের মিছিলে পুলিশের ধাওয়া
বরিশালে যুবদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ৮
বাগেরহাটে নাশকতা মামলায় ২ বিএনপি নেতা কারাগারে

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের