নেত্রকোনায় যুবদলের মিছিলে পুলিশের ধাওয়া

নেত্রকোনা প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৭, ১৪:২৭আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১৪:২৭

নেত্রকোনায় যুবদলের মিছিলে পুলিশের ধাওয়া (ছবি: প্রতিনিধি) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে যুবদল ও ছাত্রদল। তবে পুলিশের ধাওয়ায় মিছিলের চেষ্টা পণ্ড হয়ে যায়।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় নেত্রকোনা জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান মশু, যুবদল নেতা রফিকুল ইসলাম রফিক, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ আহমেদ বাবু, সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীসহ অন্য নেতাকর্মীরা। নেত্রকোনায় পুলিশের ধাওয়ায় পণ্ড হয়ে যাওয়া যুবদলের মিছিল (ছবি: প্রতিনিধি)

পরে বিক্ষুব্ধরা দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ নেতা-কর্মীদের ধাওয়া দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। কর্মসূচিতে যুবদল-ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

আরও পড়ুন- বিএনপি সমর্থক আইনজীবীদের দ্বিতীয় দিনের কর্মসূচিও পণ্ড

/এফএস/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি