বাগেরহাটে নাশকতা মামলায় ২ বিএনপি নেতা কারাগারে

বাগেরহাট প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৭, ১৭:১৪আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১৭:২৫

বাগেরহাট বাগেরহাটে নাশকতা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ দুই বিএনপি নেতাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৯ অক্টোবর) গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার বাদে কাড়াপাড়া ও কাড়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাবউদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
আটক দুই বিএনপি নেতা হলেন— জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান আলম (৫৪) ও সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস আলী নিকারী (৫১)। তাদের বাড়ি যথাক্রমে বাগেরহাট সদর উপজেলার বাদে কাড়াপাড়া ও কাড়াপাড়া গ্রামে।
এদিকে, জেলা বিএনপি দাবি করছে, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারির পর সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচি পালনে বাধা দিতে ও দলীয় নেতাকর্মীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক ছড়াতে স্থানীয় ওই দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম এ সালাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করায় আগামীকাল (বুধবার) কেন্দ্র থেকে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ওই কর্মসূচি যেন আমরা বাগেরহাটে পালন করতে না পারি, সেজন্য দলীয় নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়াতে পুলিশ আমাদের দুই নেতাকে মিথ্যা মামলায় গ্রেফতার করেছে।’ দুই নেতার নিঃশর্ত মুক্তির দাবি জানান এম এ সালাম।
বাগেরহাট মডেল থানার ওসি মো. মাহাতাবউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নাশকতার অভিযোগে মডেল থানায় ২০১৪ সালের বেশকিছু মামলা রয়েছে। সোমবার রাতে অভিযান চালিয়ে ওই মামলার সন্দেহভাজন হিসেবে পুলিশ বিএনপির জেলা সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে। আজ (মঙ্গলবার) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’ কর্মসূচিকে সামনে রেখে নেতাকর্মীদের গ্রেফতার বিষয়ে বিএনপির অভিযোগ অস্বীকার করেন তিনি।
আরও পড়ুন-
সন্তান হত্যার দায়ে বাবার যাবজ্জীবন
জঙ্গি মারজানের বোন খাদিজার সাত দিনের রিমান্ড চায় পুলিশ
১ নভেম্বর থেকে মহাসড়কে এক্সেললোড কন্ট্রোল নীতিমালা কার্যকর হবে: সেতুমন্ত্রী

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি