এতিমদের টাকা আত্মসাৎ করায় খালেদার বিরুদ্ধে পরোয়ানা: চুমকি

ঝিনাইদহ প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৭, ২০:০০আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ২০:০৬

বক্তব্য রাখছেন মেহের আফরোজ চুমকি (ছবি- প্রতিনিধি)

এতিম শিশুদের টাকা আত্মসাতকারী গলাবাজদের বাংলাদেশে জায়গা হবে না বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেছেন, ‘এতিমদের টাকা আত্মসাৎ করায় খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে। এ নিয়ে প্রতিবাদী হওয়ার কী আছে! যারা প্রতিবাদ করছে আমরা তাদের ধিক্কার জানাই।’

শুক্রবার (১৩ অক্টোবর) বিকালে ঝিনাইদহের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তিন দিনব্যাপী শেখ রাসেল শিশু চিত্রাঙ্কন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেহের আফরোজ চুমকি বলেন, ‘আগামীর ভবিষ্যৎ শিশুদের এখনই প্রস্তুত করতে হবে। এজন্য শুধু সরকার নয়; অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে।’

শেখ রাসেলের ৫৩তম জন্মজয়ন্তী উপলক্ষে আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) ঝিনাইদহ শাখা এ চিত্রাঙ্কন উৎসবের আয়োজন করে। আসাফো জেলা শাখার সভাপতি একরামুল হক লিকু’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, আসাফো কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইদুর রহমান সজল, জেলা শাখার সাধারণ সম্পাদক এম রায়হান, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু, আসাফো জেলা শাখার সহ-সভাপতি নাজিম উদ্দিন জুলিয়াস, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদা খানম, সাবেক মহিলা সংসদ সদস্য নুরজাহান বেগমসহ অনেকে। তিন দিনব্যাপী এ উৎসবে জেলার বিভিন্ন উপজেলার শিশুরা অংশ নেবে। আগামী ১৫ অক্টোবর এ উৎসব শেষ হবে।

অন্যদিকে, একই দিন সকালে শৈলকুপা উপজেলার আবাইপুর রামসুন্দর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় ‘কন্যা শিশু দিবস’ উপলক্ষে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এসময় তিনি দরিদ্র কন্যাশিশু ও তাদের মায়েদের মাঝে বস্ত্র বিতরণ করেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম